সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

ইউনাইটেড ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩ | 316 বার পঠিত | প্রিন্ট

ইউনাইটেড ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
Responsive Ad Banner

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি ইউনাইটেড ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

১৬ মার্চ অনুষ্ঠিত বোর্ড সভায় কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ১০০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

Responsive Ad Banner

অর্থাৎ প্রতিটি শেয়ারের বিপরীতে ক্যাশ ডিভিডেন্ড বিনিয়োগকারীরা এক টাকা পাবেন।

সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে এক টাকা ৭৫ পয়সা।

এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল এক টাকা ৬৫ পয়সা।

সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি নগদ কার্যকরী প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ৬৯ পয়সা।

এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি নগদ কার্যকরী প্রবাহ (এনওসিএফপিএস) ছিল ২ টাকা ৪৯ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩২ টাকা ৬৮ পয়সা।

এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) ছিল ৩৬ টাকা ৪৫ পয়সা।

ঘোষিত ডিভিডেন্ড বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৮ মে ২০২৩ ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে।

এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ০৯ এপ্রিল ২০২৩।

উল্লেখ্য, ইউনাইটেড ইন্স্যুরেন্স ৩১ ডিসেম্বর ২০২১ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

৩১ ডিসেম্বর ২০২১ পর্যন্ত সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে এক টাকা ৬৫ পয়সা।

একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩৬ টাকা ৪৫ পয়সা।

শেয়ারবাজার২৪

আরও দেখুন : আজকের ডিএসইর লেনদেন % পরিবর্তন

আরও পড়ুন : প্রভিশন সংরক্ষণে আবারও সময় বেড়েছে মার্চেন্ট ব্যাংক-ব্রোকারেজ হাউসগুলোর

Facebook Comments Box

Posted ৯:২৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com