দুই ব্যাংকের বন্ড অনুমোদন

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২১ ডিসেম্বর ২০২২ | 454 বার পঠিত | প্রিন্ট

দুই ব্যাংকের বন্ড অনুমোদন
Responsive Ad Banner

শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই ব্যাংকের বন্ড অনুমোদন করেছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ব্যাংকগুলো হলো- ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) এবং ট্রাস্ট ব্যাংক লিমিটেড। বন্ডের মাধ্যমে এই দুই ব্যাংক ১ হাজার ৪০০ কোটি টাকা উত্তোরন করতে পারবে।

আরও দেখুন : আজকের ডিএসইর গেইনার তালিকা

Responsive Ad Banner

আজ ২১ ডিসেম্বর ৮৪৮তম কমিশন সভায় বন্ড দুটির অনুমোদন দেওয়া হয়। অনুমোদন দেওয়া বন্ড দুটি অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে (এটিবি) লেনদেন হবে। বিএসইসির নির্বাহী পরিচালক ও মূখপাত্র স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে।

জানা যায়, বন্ডের মাধ্যমে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) এক হাজার কোটি টাকার এবং ট্রাস্ট ব্যাংক ৪০০ কোটি টাকা উত্তোলন করবে। বন্ডগুলো আনসিকিউরড, নন-কনভার্টেবল, ফুল্লি রিডিমেবল, ফ্লোটিং রেট এবং সাবঅর্ডিনেটেড।

এছাড়াও বন্ড দুটির কুপন রেট ৬ থেকে ৯ শতাংশ। আর্থিক প্রতিষ্ঠান, বিমা কোম্পানি, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানসহ অন্যান্য যোগ্য বিনিয়োগকারীদের অনুকূলে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বন্ডগুলো ইস্যু করা হবে। দুই বন্ডেরই প্রতি ইউনিটের অভিহিত মূল্য হবে ১ কোটি টাকা।

বিএসইসি জানিয়েছে, ট্রাস্ট ব্যাংক ও ইউসিবির দুই বন্ডের ট্রাস্টি হিসেবে কাজ করবে ডিবিএইচ ফাইন্যান্স। আর ট্রাস্ট ব্যাংকের বন্ডের ইস্যু অ্যারেঞ্জার হিসাবে কাজ করবে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক।

বন্ড ইস্যুর মাধ্যমে উত্তোলিত অর্থ দিয়ে ট্রাস্ট ব্যাংক নিজেদের টায়ার-২ মূলধন ভিত্তি শক্তিশালী করবে। আর ইউসিবি টায়ার-২ শক্তিশালীর পাশাপাশি প্রচলিত ব্যবসায়ও বিনিয়োগ করবে।

শেয়ারবাজার২৪

আরও পড়ুন : পরিচালনা পর্ষদ পুনর্গঠনের লক্ষে উত্তরা ফাইন্যান্সে স্বতন্ত্র পরিচালক মনোনয়ন

Facebook Comments Box

Posted ৬:২৪ পিএম | বুধবার, ২১ ডিসেম্বর ২০২২

sharebazar24 |

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com