সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

পূবালী ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩ | 314 বার পঠিত | প্রিন্ট

পূবালী ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা
Responsive Ad Banner

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি পূবালী ব্যাংকের ১২.৫০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ১২.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। অর্থাৎ প্রতিটি শেয়ারের বিপরীতে এক টাকা ৫ পয়সা করে পাবেন বিনিয়োগকারীরা।

Responsive Ad Banner

জানা যায়, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিতভাবে আয় (কনসোলিডেটেড ইপিএস) ৫ টাকা ৪৯ পয়সা।

এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৪ টাকা ২৩ পয়সা।

সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি এককভাবে আয় (সলো ইপিএস) ৫ টাকা ১৮ পয়সা।

এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৩ টাকা ১৮ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য সমন্বিতভাবে (কনসোলিডেটেড এনএভি) দাঁড়িয়েছে ৪১ টাকা ৯৬ পয়সা।

এর আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল ৩৮ টাকা ৯৮ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য এককভাবে (সলো এনএভি) দাঁড়িয়েছে ৪১ টাকা ৩২ পয়সা।

এর আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল ৩৮ টাকা ৬৬ পয়সা।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ সমন্বিতভাবে (কনসোলিডেটেড এনওসিএফপিএস) দাঁড়িয়েছে মাইনাস ৩ টাকা ৩৬ পযসা।

এর আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল ৩ টাকা ২৮ পয়সা।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ এককভাবে (সলো এনওসিএফপিএস) দাঁড়িয়েছে মাইনাস ৩ টাকা।

এর আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল ২ টাকা ৬৯ পয়সা।

আগামী ৬ জুন’ ২০২৩ সকাল সাড়ে ১০টায় বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১১ মে ২০২৩।

উল্লেখ্য, কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত অর্থবছরের জন ১২.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল।

শেয়ারবাজার২৪

আরও পড়ুন : ২ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

আরও দেখুন : আজকের ডিএসইর লেনদেন % পরিবর্তন

Facebook Comments Box

Posted ১১:৫৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com