সোমবার ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিকন ফার্মাসিটিক্যালস লিমিটেডের ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০২২ | 437 বার পঠিত | প্রিন্ট

বিকন ফার্মাসিটিক্যালস লিমিটেডের ডিভিডেন্ড ঘোষণা
Responsive Ad Banner

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিকন ফার্মাসিটিক্যালস লিমিটেডের ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে। এ কোম্পানির পরিচালনা পর্ষদ ৩০ জুন, ২০২২ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১৬ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আজ অনুষ্ঠিত বোর্ড সভায় বিকন ফার্মাসিটিক্যালস লিমিটেডের ডিভিডেন্ড ঘোষণা দেয়া হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

আরও দেখুন : আজকের ডিএসইর বীমা খাতের লেনদেন চিত্র

Responsive Ad Banner

জানা যায়, ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য আগামী ২৭ ডিসেম্বর ২০২২ তারিখ এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৭ নভেম্বর ২০২২।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি শেয়ার আয় হয়েছে ৪ টাকা ০৫ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিলো ৩ টাকা ৭৪ পয়সা ।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২৫ টাকা ৭৩ পয়সা। আগের বছর একই সময়ে কাম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য ছিল ৩১ টাকা ১৮ পয়সা।

এর আগের বছর অর্থাৎ ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডাদের জন্য ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল কোম্পানিটি।

আরও পড়ুন : মালেক স্পিনিং মিলসের ডিভিডেন্ড ঘোষণা

আরও পড়ুন : জেএমআই হসপিটালের ডিভিডেন্ড ঘোষণা

আরও পড়ুন : যমুনা ব্যাংকের আর্থিক প্রতিবেদন প্রকাশ

এদিকে, তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৯৯ পয়সা, গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল ২ টাকা ১ পয়সা।

তৃতীয় প্রান্তিকে তথা ৯ মাসে (জুলাই’২১-মার্চ’২২) আয় হয়েছে ৩ টাকা ৫৮ পয়সা। আগের বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৩ টাকা ২৭ পয়সা।

৩১ মার্চ, ২০২২ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ২৫ টাকা ২৬ পয়সা।

দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ০৭ পয়সা, গত বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ১ টাকা ০১ পয়সা। দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২১) আয় হয়েছে ২ টাকা ৫৯ পয়সা, যা গত বছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ১ টাকা ২৬ পয়সা ছিল। ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২৪ টাকা ২৭ পয়সা।

আরও পড়ুন : সূচকের পাশাপাশি লেনদেন বেড়েছে

আরও পড়ুন : ব্লক মার্কেটে ৪০ কোম্পানির লেনদেন

আরও পড়ুন : পিপলস লিজিংয়ের লেনদেন বন্ধের মেয়াদ আবারও বেড়েছে

আরও পড়ুন : স্পট মার্কেটে লেনদেন করবে উত্তরা ব্যাংক

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৭:১৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০২২

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com