সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ১৭ মার্চ ২০২৩ | 493 বার পঠিত | প্রিন্ট

সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
Responsive Ad Banner

৩১ ডিসেম্বর ২০২২ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে।

কোম্পানিগুলো হলো- ইউনাইটেড ইন্স্যুরেন্স, লিন্ডে বিডি, লংকাবাংলা সিকিউরিটিজ, বিডি ফাইন্যান্স এবং সেনা কল্যাণ ইন্স্যুরেন্স।

Responsive Ad Banner

সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

ইউনাইটেড ইন্স্যুরেন্স : কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ১০০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে এক টাকা ৭৫ পয়সা।

সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি নগদ কার্যকরী প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ৬৯ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩২ টাকা ৬৮ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৮ মে ২০২৩ ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে।

এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ০৯ এপ্রিল ২০২৩।

লিন্ডে বিডি: কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ৪২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৮ টাকা ০৪ পয়সা।

আগের বছর একই সময়ে ইপিএস ছিলো ৮০ টাকা ৫৫ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩৯৭ টাকা ৪৪ পয়সা।

ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ০২ এপ্রিল ২০২৩।

সেনা কল্যাণ ইন্স্যুরেন্স: কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৮৬ পয়সা।

কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত অর্থবছরে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ২০ টাকা ১৭ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৪ টাকা ৪৫ পয়সা।

আগামী ৯ মে, ২০২৩ তারিখ সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ০৯ এপ্রিল, ২০২৩।

লংকাবাংলা সিকিউরিটিজ: কোম্পানিটি সর্বশেষ অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

কোম্পানির উদ্যোক্তা-শেয়ারহোল্ডার ও পরিচালকরা কোনো ডিভিডেন্ড নেবেন না।

সমাপ্ত অর্থবছরে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২৬ পয়সা।

আগের বছর ইপিএস ছিল ১ টাকা ৯৩ পয়সা।

আগামী ২ মে সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমে কোম্পানি বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে।

এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩০ মার্চ।

বিডি ফাইন্যান্স: কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২৫ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৭ টাকা ৪১ পয়সা।

ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ০৪ এপ্রিল এবং বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে ৩০ এপ্রিল ২০২৩।

শেয়ারবাজার২৪

এখানে দেখুন ডিএসইর সাপ্তাহিক লেনদেন চিত্র

আরও পড়ুন : ইউনাইটেড ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা

Facebook Comments Box

Posted ১১:৪৮ অপরাহ্ণ | শুক্রবার, ১৭ মার্চ ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com