মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ১০ মার্চ ২০২৩ | 182 বার পঠিত | প্রিন্ট

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ
Responsive Ad Banner

বিদায়ী সপ্তাহে (৫-৯ মার্চ’২০২৩) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, সপ্তাহজুড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জেসবচেয়ে বেশি দর বেড়েছে লিগ্যাসী ফুটওয়্যার লিমিটেডের। এর মাধ্যমে কোম্পানিটি সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।

Responsive Ad Banner

সপ্তাহের শুরুতে কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ৪০ টাকা ৮০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ৪৯ টাকা ৯০ পয়সায়।

আগের সপ্তাহের চেয়েও কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ টাকা ১০ পয়সা বা ২২.৩০ শতাংশ।

সপ্তাহজুড়ে দ্বিতীয় সর্বোচ্চ দর বেড়েছে এডিএন টেলিকম লিমিটেডের। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১৮.০৯ শতাংশ।

বিদায়ী তৃতীয় ডিএসইতে সর্বোচ্চ দর বেড়েছে ইস্টার্ন হাউজিং লিমিটেডের। সপ্তাহজুড়ে সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১৬.৫৪ শতাংশ।

আলোচ্য সপ্তাহে চতুর্থ সর্বোচ্চ দর বেড়েছে সী পার্ল রিসোর্টের। সপ্তাহটিতে কোম্পানিটির দর বেড়েছে ১৬.৩২ শতাংশ।

এরপর বিদায়ীএসইতে সর্বোচ্চ দর বেড়েছে সিটি জেনারেল ইন্স্যুরেন্সের। সপ্তাহজুড়ে কোম্পানির দর বেড়েছে ১৫.৬৪ শতাংশ।

ডিএসইতে সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বিডি কম অনলাইনের ১২.৬৬ শতাংশ, ইনটেকের ১২.৫৬ শতাংশ, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ১১.৯৪ শতাংশ, ডমিনেজ স্টিলের ১০.৪৯ শতাংশ এবং বসুন্ধরা পেপার মিলের ১০.৩৮ শতাংশ দর বেড়েছে।

শেয়ারবাজার২৪

এখানে দেখুন ডিএসইর সাপ্তাহিক লেনদেন চিত্র

আরও পড়ুন : নির্দেশনা অমান্য করায় উত্তরা ব্যাংকের এমডিকে জরিমানা

আরও পড়ুন : ডাচ-বাংলা ব্যাংকের ছিনতাইকৃত গাড়ি ও টাকা উদ্ধার

Facebook Comments Box

Posted ৮:০৪ অপরাহ্ণ | শুক্রবার, ১০ মার্চ ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com