সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০৩ ডিসেম্বর ২০২২ | 400 বার পঠিত | প্রিন্ট

সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ
Responsive Ad Banner

বিদায়ী সপ্তাহে (২৭ নভেম্বর-০১ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। সাপ্তাহিক লেনদেন তালিকার শীর্ষে অবস্থান করছে জেনেক্স ইনফোসিস। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ৩৭ লাখ ৫৮ হাজার ৫১৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১২৯ কোটি ২৪ লাখ ১৯ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৬.৩৮ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এখানে দেখুন ডিএসইর সাপ্তাহিক লেনদেন চিত্র

Responsive Ad Banner

জানা যায়, লেনদেন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বসুন্ধরা পেপার। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ৩৬ লাখ ৬১ হাজার ১৩৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১১০ কোটি ৫৮ লাখ ৩৩ হাজার টাকা।

লেনদেন তালিকার তৃতীয় স্থানে রয়েছে আমরা নেটওয়ার্ক। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ৬১ লাখ ১ হাজার ৪৬৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৮৪ কোটি ৩৮ লাখ ৮০ হাজার টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে চার্টার্ড লাইফ ইন্সুরেন্সের ৮০ কোটি ১৯ লাখ ৪১ হাজার টাকার, ওরিয়ন ফার্মার ৬৭ কোটি ৯ লাখ ৮৫ হাজার টাকার, নাভানা ফার্মার ৬৪ কোটি ৮৫ লাখ ৪৬ হাজার টাকার, সী পার্ল হোটেলের ৫৪ কোটি ২ লাখ ২৮ হাজার টাকার, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৫৩ কোটি ৩৩ লাখ ১২ হাজার টাকার, ইস্টার্ন হাউজিংয়ের ৫০ কোটি ৫৪ লাখ ৮০ হাজার টাকার এবং ইন্ট্রাকো সিএনজির ৪৫ কোটি ৮১ লাখ ৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আরও পড়ুন : সাপ্তাহিক লুজারের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ

আরও পড়ুন : সাপ্তাহিক গেইনারের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ

আরও পড়ুন : আইপিও প্রসেসটাকে ডিজিটালাইজড করার চেষ্টা করা হচ্ছে : শেখ শামসুদ্দিন

আরও পড়ুন : স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে ৮ প্রতিষ্ঠান

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৫:১৯ অপরাহ্ণ | শনিবার, ০৩ ডিসেম্বর ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com