সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

স্পট মার্কেটে লেনদেন করবে ৯ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২ | 380 বার পঠিত | প্রিন্ট

স্পট মার্কেটে লেনদেন করবে ৯ কোম্পানি
Responsive Ad Banner

ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের আগে আগামী ২০ ও ২১ নভেম্বর স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে ৯ কোম্পানি। শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলো হলো- ওয়াটা কেমিক্যাল, রেনউইক যজ্ঞেশ্বর, বসুন্ধরা পেপার মিল, বারাকা পাওয়ার, বারাকা পতেঙ্গা পাওয়ার, ইউনাইটেড পাওয়ার জেনারেশন, দেশ গার্মেন্টস, লিগ্যাসি ফুটওয়্যার এবং এইচআর টেক্সটাইল। রেকর্ড ডেটের কারণে আগামী ২২ নভেম্বর এসব কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আরও দেখুন : ডিএসইর এই মুহুর্তের লেনদেন চিত্র

Responsive Ad Banner

দেশ গার্মেন্টস: সমাপ্ত অর্থবছরের জন্য কোম্পানিটি ১০ শতাংশ বোনাস ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৫ পয়সা। গত অর্থবছর ইপিএস ছিল ৪০ পয়সা। সমাপ্ত অর্থবছরে শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৯ টাকা ৪৫ পয়সা। আগামী ২৬ ডিসেম্বর এজিএম করবে কোম্পানিটি।

লিগ্যাসী ফুটওয়্যার: সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি ডিভিডেন্ড না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৮৬ পয়সা। আগের বছর ইপিএস ছিল ৩৯ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৯ টাকা ৮৩ পয়সা। আগামী ২৫ ডিসেম্বর কোম্পানিটির এজিএম অনুষ্ঠিত হবে।

বারাকা পতেঙ্গা লিমিটেড : কোম্পানিটি গত ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ১ টাকা ২৫ পয়সা আয় হয়েছে। আগামী ১৫ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

বসুন্ধরা পেপার মিলস : কোম্পানিটি ৩০ জুন, ২০২২ সমাপ্ত অর্থবছরে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৯২ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিলো ২ টাকা ৩৭ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৭৪ টাকা ৩১ পয়সা।

এইচআর টেক্সটাইল মিলস লিমিটেড : কোম্পানিটি ৩০ জুন, ২০২২ সমাপ্ত অর্থবছরে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ ক্যাশ এবং ১০ শতাংশ স্টকসহ মোট ১৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য আগামী ১৮ জানুয়ারি ২০২৩ তারিখ এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ৭৯ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ২ টাকা ৮৯ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৪৫ টাকা ৩৫ পয়সা।

ইউনাইটেড পাওয়ার : কোম্পানিটি ৩০ জুন, ২০২২ সমাপ্ত অর্থবছরে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১৭০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৭ ডিসেম্বর ২০২২ তারিখ অনুষ্ঠিত হবে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১৭ টাকা ২১ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১৮ টাকা ৮০ পয়সা ।

বারাকা পাওয়ার : কোম্পানিটি ৩০ জুন, ২০২২ সমাপ্ত অর্থবছরে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৫ ডিসেম্বর ২০২২ তারিখ অনুষ্ঠিত হবে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ১৩ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৩ টাকা ১৭ পয়সা। এছাড়া, ২০২২ সালের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২ টাকা ৪৩ পয়সা।

ওয়াটা কেমিক্যাল : কোম্পানিটি ৩০ জুন, ২০২২ সমাপ্ত অর্থবছরে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। তবে উদ্যোক্তা পরিচালকদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড নির্ধারিত। ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ ডিসেম্বর ২০২২ তারিখ অনুষ্ঠিত হবে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৪ টাকা ৫ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৬ টাকা ১৪ পয়সা ।

আরও পড়ুন : ২ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

আরও পড়ুন : এসএমই প্লাটফর্মে সর্বনিম্ন বিনিয়োগ সীমা স্থগিত

আরও পড়ুন : ফ্লোর প্রাইসের চেয়ে কম দরে শেয়ার বিক্রির অনুমতি

আরও পড়ুন : ৪ প্রতিষ্ঠানের ডিভিডেন্ড ঘোষণা

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ২:৪৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com