২ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৭ নভেম্বর ২০২৩ | 341 বার পঠিত | প্রিন্ট

২ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
Responsive Ad Banner

শেয়ারবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে। কোম্পানি ২টি হলো- ইস্টার্ণ কেবলস লিমিটেড এবং গোল্ডেন সন লিমিটেড । ডিএসই সূত্রে এ তথ্য জনা গেছে।

জানা যায়, ইস্টার্ণ কেবলস লিমিটেড ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য সাধারণ শেয়ারহোল্ডারদের ৩ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

Responsive Ad Banner

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৯ পয়সা। আগের অর্থবছরে ইপিএস হয়েছিল ৩৪ পয়সা।

৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৯ টাকা ৭৩ পয়সা।

আগামী ৫ ফেব্রুয়ারি কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৩ ডিসেম্বর।

এদিকে, গোল্ডেন সন লিমিটেড ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৫৪ পয়সা লোকসান হয়েছে। আগের অর্থবছরে লোকসান ছিল ২ পয়সা।

আগামী ২৮ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৯ নভেম্বর।
শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ১:০৫ পিএম | মঙ্গলবার, ০৭ নভেম্বর ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com