সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

৩ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৪ অক্টোবর ২০২২ | 320 বার পঠিত | প্রিন্ট

৩ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ
Responsive Ad Banner

শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। কোম্পানিগুলো হলো- ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স এবং এশিয়া ইন্স্যুরেন্স। ২৪ অক্টোবর অনুষ্ঠিত এই ৩ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

আরও দেখুন : ডিএসইর আজকের ওষুধ ও রসায়ন খাতের লেনদেন চিত্র

Responsive Ad Banner

এশিয়া ইন্স্যুরেন্স : চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি ১ টাকা ৪৫ পয়সা আয় হয়েছে। গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল ১ টাকা ৭০ পয়সা। অর্থাৎ গত বছরের তুলনায় শেয়ারপ্রতি আয় কমেছে ২৫ পয়সা।
অন্যদিকে, তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২২) কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৮৭ পয়সা। গতবছর একই সময়ে যার পরিমাণ ছিল ৩ টাকা ১৮ পয়সা।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১ টাকা ৩০ পয়সা। গতবছর একই সময়ে যার পরিমাণ ছিল ২৮ টাকা ৯ পয়সা।

প্যারামাউন্ট ইন্স্যুরেন্স : চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি ৫০ পয়সা আয় হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ৪৯ পয়সা আয় হয়েছিল। অর্থাৎ গত বছরের একই সময়ের তুলনায় আয় বেড়েছে এক পয়সা।
অন্যদিকে তিন প্রান্তিক মিলিয়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা । গতবছর একই সময়ে ৩ টাকা ৮ পয়সা আয় হয়েছিল। গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৬ টাকা ২ পয়সা। গতবছর একই সময়ে যার পরিমাণ ছিল ২০ টাকা ৯২ পয়সা।

ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স: চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি ৬৯ পয়সা আয় হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ৮৩ পয়সা আয় হয়েছিল।
অন্যদিকে তিন প্রান্তিক মিলিয়ে তথা গত ৯ মাসে (জানুয়ারি’২২-সেপ্টেম্বর’২২) কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ১ পয়সা। গতবছর একই সময়ে ২ টাকা ১১ পয়সা আয় হয়েছিল।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৯ টাকা ১৫ পয়সা। গতবছর একই সময়ে ১৮ টাকা ৫৩ পয়সা আয় হয়েছিল।

আরও পড়ুন : ২ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১১:২৮ অপরাহ্ণ | সোমবার, ২৪ অক্টোবর ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com