সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

৩ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৬ অক্টোবর ২০২৩ | 414 বার পঠিত | প্রিন্ট

৩ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
Responsive Ad Banner

শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে। কোম্পানি ৩টি হলো- মতিন স্পিনিং মিলস লিমিটেড, বাংলাদেশ শিপিং কপোরেশন লিমিটেড এবং ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

মতিন স্পিনিং মিলস লিমিটেড : কোম্পানিটির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৪০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

Responsive Ad Banner

৩০ জুন ২০২৩ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৩৮ পয়সা।

যা আগের বছর একই সময়ে ছিল ১০ টাকা ৭৯ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য হয়েছে ৬০ টাকা ৯৪ পয়সা।

আগামী ৩০ নভেম্বর ২০২৩ কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ০৭ নভেম্বর।

বাংলাদেশ শিপিং কপোরেশন লিমিটেড : কোম্পানিটির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত ২০২২-২৩ অর্থবছরে কোম্পানিটির ২৪৬ কোটি ২৯ লাখ টাকা নিট মুনাফা হয়েছে।

এতে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৬ টাকা ১৫ পয়সা। যা আগের বছর ছিল ১৪ টাকা ৮০ পয়সা।

৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ হয়েছে ৮৬ টাকা ৬৭ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৬ নভেম্বর অনুষ্ঠিত হবে।

এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৭ নভেম্বর।

 

ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) : কোম্পানিটি ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

এই ডিভিডেন্ড শুধুমাত্র সাধারণ বিনিয়োগকারীদের জন্য ঘোষণা করা হয়েছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১৩ টাকা ৬১ পয়সা।

আগের বছর শেয়ার ইপিএস ছিল ১ টাকা ৫৯ পয়সা।

৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ৫০ টাকা ৬২ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১০ ফেব্রুয়ারি ২০২৪ অনুষ্ঠিত হবে।

এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৩ নভেম্বর ২০২৩।

শেয়ারবাজার২৪

 

আরও পড়ুন : বেস্ট হোল্ডিংসের আইপিও অনুমোদন

আরও পড়ুন : আজকের ডিএসইর লেনদেন চিত্র

Facebook Comments Box

Posted ১২:৫৩ অপরাহ্ণ | সোমবার, ১৬ অক্টোবর ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com