সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

৩ প্রতিষ্ঠানের আর্থিক প্রতিবেদন প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০২২ | 276 বার পঠিত | প্রিন্ট

৩ প্রতিষ্ঠানের আর্থিক প্রতিবেদন প্রকাশ
Responsive Ad Banner

শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩ প্রতিষ্ঠানের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো- সিটি ব্যাংক লিমিটেড, উত্তরা ব্যাংক লিমিটেড এবং ভ্যানগার্ড রূপালী ব্যাংক ব্যালান্সড ফান্ড। গত সোমবার অনুষ্ঠিত বোর্ড সভায় এই ৩ প্রতিষ্ঠানের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আরও দেখুন : ডিএসইর এই মুহুর্তের লেনদেন চিত্র

Responsive Ad Banner

নিচে এই ৪ প্রতিষ্ঠানের আর্থিক প্রতিবেদন তুলে ধরা হলো-

সিটি ব্যাংক লিমিটেড : ব্যাংকটি তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৯৪ পয়সা। এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৮৫ পয়সা।

তিন প্রান্তিক বা নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ৭৫ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ২ টাকা ৭৭ পয়সা।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৭ টাকা ৮৩ পয়সা। গত বছর একই সময় যার পরিমাণ ছিল ২৭ টাকা ২৭ পয়সা।

উত্তরা ব্যাংক লিমিটেড : ব্যাংকটি তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৭১ পয়সা। এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৯৬ পয়সা।

তিন প্রান্তিক বা নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ৯৯ পয়সা। গতবছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ২ টাকা।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩০ টাকা ৫৯ পয়সা। গত বছর একই সময় যার পরিমাণ ২৮ টাকা ৭২ পয়সা।

ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালান্সড ফান্ড : ফান্ডটি গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে ফান্ডটির ইউনিট প্রতি (ইপিইউ) ০.০১ পয়সা আয় হয়েছে। গত বছর একই সময়ে ইউনিট প্রতি (ইপিইউ) ৩৪ পয়সা আয় হয়েছিল।

অন্যদিকে তিন প্রান্তিক মিলিয়ে ফান্ডটির ইপিইউ হয়েছে ১৫ পয়সা । গতবছর একই সময়ে ফান্ডটির ১ টাকা ৫৯ পয়সা আয় হয়েছিল।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে ফান্ডটির বাজার মূল্য অনুযায়ী ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১০ টাকা ৪৫ পয়সা।

আরও পড়ুন : ৩ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ

Facebook Comments Box

Posted ১১:৪৬ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com