সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

৪ প্রতিষ্ঠানের ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২ | 459 বার পঠিত | প্রিন্ট

৪ প্রতিষ্ঠানের ডিভিডেন্ড ঘোষণা
Responsive Ad Banner

শেয়ারবাজারে তালিকাভুক্ত ৪ প্রতিষ্ঠানের ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো- কনফিডেন্ড সিমেন্ট, আরামিট সিমেন্ট, আরামিট এবং এলআর গ্লোবাল মিউচ্যুয়াল ফান্ড। গতকার অনুষ্ঠিত বোর্ড সভায় এই প্রতিষ্ঠানের ডিভিডেন্ড ঘোষণা করা হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আরও দেখুন : ডিএসইর এই মুহুর্তের লেনদেন চিত্র

Responsive Ad Banner

কনফিডেন্স সিমেন্ট : কোম্পানিটি ৩০ জুন, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ৫ শতাংশ ক্যাশ এবং ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড রয়েছে। জানা যায়, ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য আগামী ৩১ ডিসেম্বর ২০২২ বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ০৫ ডিসেম্বর ২০২২।

সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) ১ টাকা ৪৩ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) ছিল ১৫ টাকা ৮৫ পয়সা।

আরামিট সিমেন্ট : কোম্পানিটি ৩০ জুন, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ৫ শতাংশ চুড়ান্ত ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য আগামী ২৯ ডিসেম্বর ২০২২ বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ০৫ ডিসেম্বর ২০২২।
সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান ১৬ টাকা ৮৮ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) ১২ টাকা ৫৮ পয়সা।

আরামিট : কোম্পানিটি ৩০ জুন, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য আগামী ২৯ ডিসেম্বর ২০২২ বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ০৫ ডিসেম্বর ২০২২।
সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ৮ টাকা ২৫ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) ১৫২ টাকা ২৮ পয়সা।

এলআর গ্লোবাল মিউচ্যুয়াল ফান্ড : ফান্ডটি ৩০ সেপ্টেম্বর ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ৬ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী ফান্ডটির ইউনিট প্রতি সমন্বিত আয় (ইউপিএস) ৬২ পয়সা।
এছাড়া, ২০২২ সালের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১০ টাকা ৯৮ পয়সা। ডিভিডেন্ডের মালিকানা নির্ধারণের জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ০৫ ডিসেম্বর ২০২২।

আরও পড়ুন : স্টক ডিভিডেন্ড অনুমোদনের নীতিমালা পরিবর্তন

আরও পড়ুন : ৬৪ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ

আরও পড়ুন :  ওরিয়ন ফার্মার ডিভিডেন্ড ঘোষণা

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১:৪৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com