সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

৫ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩ | 300 বার পঠিত | প্রিন্ট

৫ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ
Responsive Ad Banner

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের ৫ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো তৃতীয় প্রান্তিকের (জুলাই’২৩-সেপ্টেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

Responsive Ad Banner

স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড : তৃতীয় প্রান্তিকের (জুলাই’২৩-সেপ্টেম্বর’২৩) ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় হয়েছে ১৫ পয়সা।

আগের বছর একই সময়ে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছিল ১১ পয়সা।

প্রথম তিন প্রান্তিক মিলিয়ে বা ৯ মাসে (জানুয়ারি’২৩-সেপ্টেম্বর’২৩) ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ২৮ পয়সা।

আগের বছরের একই সময়ে তা ২৫ পয়সা ছিল।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৬ টাকা ৩০ পয়সা।

শাহজালাল ইসলামী ব্যাংক : তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৩) ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮৬ পয়সা।

আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৯২ পয়সা।

তিন প্রান্তিক বা ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২৩) ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ৩ টাকা ৩১ পয়সা।

আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৩ টাকা ২৩ পয়সা ছিল।

আলোচ্য সময়ে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ছিল ২১ টাকা ৬২ পয়সা।

পূবালী ব্যাংক লিমিটেড: তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর’২৩) ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ৯৬ পয়সা।

আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৫ টাকা ১১ পয়সা।

তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর’২৩) ব্যাংকটির এককভাবে ইপিএস হয়েছে ৫ টাকা ৮৬ পয়সা।

আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৪ টাকা ৮৬ পয়সা ছিল।

আলোচ্য সময়ে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য সমন্বিতভাবে (এনএভি) দাঁড়িয়েছে ছিল ৪৫ টাকা ৭৯ পয়সা।

আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল ৪১ টাকা ৪৩ পয়সা ছিল।

আলোচ্য সময়ে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য এককভাবে (এনএভি) দাঁড়িয়েছে ছিল ৪৫ টাকা ৫ পয়সা।

আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল ৪০ টাকা ৮৬ পয়সা ছিল।

প্রাইম ব্যাংক লিমিটেড : তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১২ পয়সা।

গত বছর একই সময়ে ইপিএস ছিল ৮৮ পয়সা।

এদিকে, তিন প্রান্তিকে তথা ৯ মাসে (জানুয়ারি- সেপ্টেম্বর’২৩) ইপিএস হয়েছে ৩ টাকা ০৫ পয়সা।

আগের বছরের সময়ে ইপিএস ছিল ২ টাকা ৪৭ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ২৯ টাকা ৭৫ পয়সা।

প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স : তৃতীয় প্রান্তিকে ( জুলাই-সেপ্টেম্বর ২৩) কোম্পানিটির লাইফ ফান্ডের পরিমাণ দাঁড়িয়েছে ৬৯১ কোটি ৯২ লাখ টাকা।

যা আগের প্রান্তিকে ছিল ৭১৩ কোটি ২৬ লাখ টাকা।

অর্থাৎ কোম্পানিটির লাইফ ফান্ডের পরিমাণ কমেছে ২১ কোটি ৩৩ লাখ টাকা।
শেয়ারবাজার২৪

আরও পড়ুন : ৩ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

আরও পড়ুন : আজকের ডিএসইর লেনদেন চিত্র

 

Facebook Comments Box

Posted ১:১৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com