সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

৯ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৩ নভেম্বর ২০২২ | 367 বার পঠিত | প্রিন্ট

৯ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ
Responsive Ad Banner

শেয়ারবাজারে তালিকাভুক্ত ৯ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। কোম্পানিগুলো হলো- রেনেটা, আমরা নেটওয়ার্ক, আমরা টেকনোলোজিস, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ, বিডি থাই ফুড, ন্যাশনাল টি, বেঙ্গল উন্ডসোর, জুট স্পিনার্স এবং কপারটেক। আজ অনুষ্ঠিত বোর্ড সভায় এই ৯ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আরও দেখুন : ডিএসইর এই মুহুর্তের লেনদেন চিত্র

Responsive Ad Banner

রেনেটা : প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১১ টাকা ৬২ পয়সা, গত বছর একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১২ টাকা ৭১ পয়সা। ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ২৮৫ টাকা ৯৮ পয়সা।

আমরা নেটওয়ার্ক : প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে এক টাকা ৪ পয়সা, গত বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৪৮ পয়সা। ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ৩৭ টাকা ৭৪ পয়সা।

আমরা টেকনোলোজিস : প্রথম প্রান্তিকে (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৮ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৫০ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৪ টাকা ৪৭ পয়সা।

বিডি থাই ফুড : প্রথম প্রান্তিকে (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ৩২ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছিল ১৫ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ১৪ টাকা ৪৩ পয়সা।

ন্যাশনাল টি : প্রথম প্রান্তিকে (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) এক টাকা ৫৪ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছিল ৩ টাকা ৪৫ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ৫০ টাকা ৩৩ পয়সা।

কপারটেক : প্রথম প্রান্তিকে (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ১৭ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছিল ৩১ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ১৩ টাকা ৫৩ পয়সা।

সিনোবাংলা : প্রথম প্রান্তিকে (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ৩৩ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছিল ২৯ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ২৫ টাকা ২০ পয়সা।

বেঙ্গল উন্ডসোর : প্রথম প্রান্তিকে (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ১৬ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছিল ১৭ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ২৫ টাকা ৫১ পয়সা।

জুট স্পিনার্স : প্রথম প্রান্তিকে (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান ১২ টাকা ৪৫ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান হয়েছিল ১০ টাকা ৮৩ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) মাইনাস ৪৫০ টাকা ৮৭ পয়সা।

আরও পড়ুন : সপ্তাহজুড়ে ২৬ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

আরও পড়ুন :  সপ্তাহজুড়ে সূচক কমলেও লেনদেন বেড়েছে

আরও পড়ুন : সাপ্তাহিক লেনদেনের শীর্ষে জেনেক্স ইনফোসিস

শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ১২:৫৭ অপরাহ্ণ | রবিবার, ১৩ নভেম্বর ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com