ব্রেকিং >>
ব্রেকিং >>

২ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৯ অক্টোবর ২০২২ | 536 বার পঠিত | প্রিন্ট

২ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
Responsive Ad Banner

২ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা কর‍া হয়েছে । শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলো হলো- আমান ফিড এবং জেমিনি সি ফুডস লিমিটেড। ১৯ অক্টোবর অনুষ্ঠিত বোর্ড  সভায় ৩০ জুন, ২০২২ র্পন্ত  সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালে‍াচনা করে  এই ২ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা করা হয়। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ৩০ জুন, ২০২২ সমাপ্ত অর্থবছরে সাধারণ বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে আমান ফিড লিমিটেড।

Responsive Ad Banner

আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি শেয়ার প্রতি (ইপিএস) আয় হয়েছে ৮৪ পয়সা। আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল ২ টাকা ৫৩ পয়সা।

৩০ জুন, ২০২২ সমাপ্ত অর্থবছরে শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) ৩২ টাকা ৫২ পয়সা।

আগের বছরে অর্থাৎ ৩০ জুন, ২০২১ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল কোম্পানিটি । আলোচ্য বছরে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছে ২ টাকা ৫৩ পয়সা।

অপরদিকে, ৩০ জুন, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ এবং ৩০ শতাংশ স্টকসহ মোট ৪০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে জেমিনী সী ফুডস লিমিটেড।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ০৮ ডিসেম্বর ২০২২ তারিখ অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১০ নভেম্বর ২০২২।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি শেয়ার প্রতি আয় হয়েছে ১২ টাকা ৪৯ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৩০ টাকা ০১ পয়সা।

আগের বছর অর্থাৎ ৩০ জুন, ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে কোম্পানিটি। এই ডিভিডেন্ড কেবল শেয়ারহোল্ডরা পাবেন। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭২ পয়সা। আগের বছর শেয়ার প্রতি লোকসান ছিল ৯ টাকা ৮৩ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৯৩ পয়সা।

আরও পড়ুন : ২ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১১:২৮ পিএম | বুধবার, ১৯ অক্টোবর ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com